ইয়াহুকে কিনে নিচ্ছে টুইটার!

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, জুন ৪, ২০১৬

ইয়াহুকে কিনে নিচ্ছে টুইটার!

Manual8 Ad Code
download
তথ্য ও প্রযুক্তি ডেস্ক : বিক্রি হচ্ছে ইয়াহু, খবরটা পুরনো হলেও নতুন খবর হলো ইয়াহুকে কিনতে আগ্রহীদের তালিকায় টুইটারের নামটিও যোগ হচ্ছে। অবশ্য জ্যাক ডরসির টুইটারের অবস্থাও খুব সুবিধার নয়। ব্যবহারকারী বাড়াতে নানা চেষ্টা করছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
সম্প্রতি ইয়াহুর কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিল টুইটারের কর্মকর্তারা। দুটি প্রতিষ্ঠান একসঙ্গে করা যায় কি না, সেটিই ছিল আলোচনার মূল বিষয়।
প্রতিষ্ঠান দুটির সূত্রে নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াহুর প্রধান নির্বাহী মারিসা মেয়ারের নেতৃত্বে ওই আলোচনা হয়েছে। তবে এতে টুইটারের প্রধান নির্বাহী উপস্থিত ছিলেন না। কয়েক ঘণ্টার আলোচনায় ইয়াহুর আর্থিক অবস্থার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। ইয়াহুর কাছ থেকে দরকারি তথ্যসেবাগুলো কিনে নিতে চায় টুইটার।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code