ইয়েমেনে দাফন অনুষ্ঠানে সৌদি বিমান হামলায় ৬ নারী নিহত

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৭

ইয়েমেনে দাফন অনুষ্ঠানে সৌদি বিমান হামলায় ৬ নারী নিহত

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ইয়েমেনের রাজধানী সানার একটি দাফন অনুষ্ঠানে সৌদি আরবের বর্বরোচিত বিমান হামলায় অন্তত ছয় নারী নিহত হয়েছে। দেশটির আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, বুধবার সানা’র আহরাব এলাকায় চালানো ওই হামলায় আরো ১০ ব্যক্তি আহত হয়েছে।

Manual8 Ad Code

ইয়েমেনের দাফন অনুষ্ঠানে এর আগেও পাশবিক হামলা চালিয়েছে সৌদি আরব। ২০১৬ সালের অক্টোবরে সানায় সৌদি হামলায় নিহতদের জানাযার নামাজে আবার ভয়াবহ বিমান হামলা চালায় রিয়াদ। এতে অন্তত ১৪০ ব্যক্তি নিহত ও ৫২০ জন আহত হয়।

Manual1 Ad Code

৮ অক্টোবর নারী ও শিশুসহ হাজার হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত জানাযার নামাজে প্রথম হামলা চালায় সৌদি জঙ্গিবিমান।  এ সময় আহত মানুষের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। উদ্ধারকর্মীরা হতাহতদের সাহায্যে এগিয়ে এলে আরেকদফা বোমাবর্ষণ করে বর্বর সৌদি বিমান বাহিনীর সদস্যরা।

২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের নিরীহ মানুষের ওপর হামলা শুরু করে সৌদি আরব। ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে আবার ক্ষমতায় বসানো এবং হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের নির্মূল করার লক্ষ্যে এই হামলা চালাচ্ছে রিয়াদ।  কিন্তু প্রায় দুই বছরের সামরিক অভিযানে ১০,০০০ মানুষকে খুন করা ছাড়া আর কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি সৌদি আরব।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code