ইয়েমেনে পরিকল্পিত হামলা : সৌদি আরবকে সতর্ক করল রাশিয়া

প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৭

ইয়েমেনে পরিকল্পিত হামলা : সৌদি আরবকে সতর্ক করল রাশিয়া

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: দারিদ্রপীড়িত ইয়েমেনের বন্দর-নগরী হুদাইদার বিরুদ্ধে সৌদি আরবের আসন্ন সামরিক অভিযানের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। এ ধরনের পদক্ষেপ নেয়া হলে দেশটির মানবিক পরিস্থিতি ভয়াবহ খারাপের দিকে যাবে বলে জোরারোপ করেছে মস্কো।

Manual6 Ad Code

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল সোমবার এক বিবৃতিতে বলেন, ইয়েমেনের সবচেয়ে বড় বন্দর নগরী হুদাইদাতে সৌদি আরবের হামলার পরিকল্পণা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। বিবৃতিতে তিনি আরো বলেন, ওই এলাকায় সৌদি অভিযানের ফলে কেবল স্থানীয় লোকজনই গণহারে বাস্তুহারা হবে না, বরং এতে সত্যিকারভাবে ইয়েমেনের রাজধানী সানার সঙ্গে খাদ্য এবং ত্রাণ সরবরাহ লাইন বিচ্ছিন্ন হবে।

Manual2 Ad Code

ইয়েমেনের মানবিক পরিস্থিতিকে ভয়াবহ ‘বিপর্যয়কর’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। পাশাপাশি গত ১০ মার্চ ইয়েমেনের হুদাইদা শহরের খাখাহ এলাকার একটি বাজারে সৌদি আরবের বর্বরোচিত বিমান হামলারও নিন্দা জানান তিনি। সেই হামলায় ২০ বেসামরিক ব্যক্তিসহ  ২৬ জন  নিহত হয়।

লোহিত সাগর তীরবর্তী হুদাইদা ইয়েমেনের চতুর্থ-বৃহত্তম শহর। বর্তমানে জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধারা শহরটি নিয়ন্ত্রণ করছে। ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের নিরীহ জনগণের ওপর পাশবিক হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব। হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের দমন করার জন্য এ হামলা চালানোর দাবি করে আসছে রিয়াদ। কিন্তু এ পর্যন্ত বেশিরভাগ সৌদি হামলা হয়েছে ইয়েমেনের বেসামরিক স্থাপনার ওপর।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code