উগান্ডায় সংঘর্ষে নিহত ৫৫

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৬

উগান্ডায় সংঘর্ষে নিহত ৫৫

Manual1 Ad Code

19-46আন্তর্জাতিক ডেস্ক :: উগান্ডার পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনী ও এক উপজাতীয় রাজার অনুগত বিচ্ছিন্নতাবাদী মিলিশিয়ার মধ্যে সংঘর্ষে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। রবিবার এ কথা জানায় পুলিশ। পুলিশের মুখপাত্র এন্ড্র ফেলিক্স কাওয়ায়েসি বলেন, গতকাল শনিবার কাসিস শহরে কয়েকটি সংঘর্ষে ১৪ পুলিশ কর্মকর্তা ও ৪১ মিলিশিয়া সদস্য নিহত হয়েছে। রোয়েনজুরুর রাজকীয় রক্ষী বাহিনীর সঙ্গে সম্পর্কিত যোদ্ধারা টহলরত নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা করলে এ সংঘর্ষ বাঁধে।

Manual1 Ad Code

তিনি বলেন, ‘গতকাল উগান্ডার পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল কাসিস শহরে টহল প্রদানকালে রোয়েনজুরুর রয়েল গার্ডসের হামলার শিকার হয়।’ মুখপাত্র কাওয়ায়েসি বলেন, হামলাকারীরা একটি হাতে তৈরি বোমা নিক্ষেপ করে। এটি বিস্ফোরিত হয়ে এক সৈন্য আহত হয়। নিরাপত্তা বাহিনী এর জবাবে আত্মরক্ষার জন্য গুলি ছোঁড়ে। গুলিতে চার হামলাকারী নিহত হয়। তিনি আরো বলেন, এ ঘটনা সকল স্থানীয় সাব-কাউন্টিতে সংঘর্ষের সূত্রপাত ঘটায়, যা সকাল থেকে রাত পর্যন্ত চলে।

কাওয়ায়েসি বলেন, হামলাকারীরা বন্দুক, বল্লম ও হাতে তৈরি বোমা ব্যবহার করে। হামলাকারীদের সবাই রয়েল গার্ডসের সদস্য ছিল না।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code