আন্তর্জাতিক ডেস্ক :: কোরীয় উপদ্বীপে মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে চলছে ব্যাপক উত্তেজনা। আর এরই মধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ১০ দিনের এশিয়া সফরে দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন।
সোমবার তিনি উত্তর কোরিয়ার উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, উত্তর কোরিয়াকে সহ্য করার সময় শেষ। যুক্তরাষ্ট্র আর তাকে সহ্য করবে না। খবর বিবিসির।
গতকাল রবিবার উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্রের ব্যর্থ পরীক্ষা চালানোর কয়েক ঘণ্টার মাথায় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পৌঁছান পেন্স।
পেন্স বলেন, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ উপায়ে কোরীয় উপদ্বীপে নিরাপত্তা নিশ্চিত করতে চায়। তবে প্রয়োজনে সব ধরনের পন্থাই যুক্তরাষ্ট্রের বিবেচনায় আছে বলে উল্লেখ করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।
তিনি কোরিয়ান যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের স্থান পানমুনজমসহ যুদ্ধের ক্ষত বহনকারী আশেপাশের গ্রামগুলো পরিদর্শন করবেন বলে ধারণা করা হচ্ছে। সূত্র : বিবিসি