সিলেট ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৬
সুরমা মেইল নিউজ : প্রাথমিকে উপবৃত্তির টাকা বিতরণের অনিয়ম তদন্ত করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে ১১ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
২০ জেলার ২৫ উপজেলায় উপবৃত্তির টাকা বিতরণের অনিয়ম তদন্তে এ কর্মকর্তাদের দায়িত্ব দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। উপ-সচিব নেছার আহমদ স্বাক্ষরিত আদেশে ১১ কর্মকর্তাকে ১০ কর্মদিবসের মধ্যে সরেজমিনে তদন্ত করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে ভবিষ্যৎ করণীয় নির্ধারণে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন সচিবের কাছে জমা দিতে বলা হয়েছে।
প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্পের (তৃতীয় পর্যায়) টাকা বিতরণে সারাদেশে ব্যাপক অনিয়মের বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে। প্রকাশিত সংবাদগুলোতে বলা হয়েছে, স্কুল কর্তৃপক্ষ নানা অজুহাতে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা থেকে কেটে রাখছে, উপবৃত্তির কার্ডে স্বাক্ষরের জন্য নেওয়া হচ্ছে অর্থ।
প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ৫০ টাকা ও প্রথম থেকে পঞ্চম শেণি পর্যন্ত শিক্ষার্থীদের ১০০ টাকা করে উপবৃত্তি দেওয়া হচ্ছে। বর্তমানে প্রাথমিকের শতভাগ শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০১৪-১৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থী এক কোটি ৯৫ লাখ ৫২ হাজার ৯৭৯ জন। প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী ৩০ লাখ ৮৮ হাজার ৪৬০ জন।
কর্মকর্তাদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব এম রুহুল আমীনকে মাদারীপুরের কালকিনি, ফরিদপুরের নগরকান্দা ও শরিয়তপুরের ভেদরগঞ্জের অনিয়ম তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। উপ-সচিব নেছার আহমদ রংপুরের পীরগাছা ও বদরগঞ্জ, কুড়িগ্রামের রৌমারী, উপ-সচিব গোপাল চন্দ্র দাশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্দিরগঞ্জ, গোপালগঞ্জ সদর উপজেলার অনিয়ম তদন্ত করবেন।
উপ-সচিব তানভীর আহমেদ তদন্ত করবেন সিরাজগঞ্জের বেলকুচি, সত্যকাম সেন কুমিল্লার মুরাদনগর ও নাঙ্গলকোট, বাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বাঞ্ছারামপুর উপজেলায়। সিনিয়র সহকারী সচিব রেবেকা সুলতানা জামালপুরের দেওয়ানগঞ্জ ও টাঙ্গাইলের নাগরপুর, সিনিয়র সহকারী প্রধান কাজী মোখলেছুর রহমান ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল, নেত্রকোণার মদন, সহকারী সচিব মো. রেজাউল করিম মেহেরপুর সদরের উপবৃত্তির টাকা বিতরণে অনিয়ম তদন্ত করবেন।
এছাড়া সহকারী সচিব মিজানুর রহমানকে বাগেরহাটের মোড়েলগঞ্জ, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. জাকির হোসেনকে পটুয়াখালীর বাউফল, ঝালকাঠির কাঠালিয়া, বরগুনার বেতাগী উপজেলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মো. নাসির উদ্দিন খান সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অনিয়ম তদন্তের দায়িত্ব পেয়েছেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি