একক নির্বাচনের সিদ্ধান্ত ইসলামী আন্দোলনের, প্রতিক্রিয়া জানাল জামায়াত

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৬

একক নির্বাচনের সিদ্ধান্ত ইসলামী আন্দোলনের, প্রতিক্রিয়া জানাল জামায়াত

Manual6 Ad Code

মেইল ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো দলের সঙ্গে জোটবদ্ধ না হয়ে এককভাবে নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় দলটি।

Manual7 Ad Code

 

সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, আগামী নির্বাচনে ১১দলীয় জোটে থাকছে না ইসলামী আন্দোলন। দলের পক্ষ থেকে ২৭০টি আসনে প্রার্থী দেয়া হয়েছিল। এরমধ্যে দুজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বর্তমানে যে ২৬৮ জন প্রার্থী আছেন তারা কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না।

Manual5 Ad Code



তিনি আরও বলেন, বাকি ৩২টি আসনেও আমরা সমর্থন দেবো। কাদের সমর্থন দেয়া হবে, সেটা মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হওয়ার পরই সিদ্ধান্ত নেবো। আমাদের নীতি-আদর্শ এবং লক্ষ্যের সঙ্গে যাদের মিল হবে, তেমন সৎ লোকদের সমর্থন দেয়া হবে। আমরা আশা করি ৩০০ আসনেই আমাদের প্রার্থী থাকবে। যাতে ইসলামের পক্ষে পীর সাহেব চরমোনাইয়ের ‌‘ওয়ান বক্স’ নীতির যেন সঠিক বাস্তবায়ন হয়।

 

তিনি বলেন, ইসলামপন্থী জনগণের সঙ্গে আমরা প্রতারণা করতে পারিনি। আমাদের লক্ষ্য অর্জিত না হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ইসলাম পক্ষের একটি বাক্সকে আমাদের রক্ষা করতে হবে।

 

Manual8 Ad Code

গাজী আতাউর রহমান বলেন, দলের একজন প্রার্থীও মনোনয়ন প্রত্যাহার করবে না। কারণ জামায়াতের ইসলামীর জনশক্তি বেশি। কিন্তু ইসলামী আন্দোলনের কাছে আর্দশ বেশি গুরুত্বপূর্ণ।

 

Manual5 Ad Code

এদিকে, ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াত আদর্শচ্যুত হয়নি এবং কাউকে তুচ্ছতাচ্ছিল্যও করা হয়নি। তিনি দাবি করেন, সম্মিলিতভাবেই এগিয়ে চলার একটি প্রক্রিয়া চলছিল।

 

তিনি আরও বলেন, জোটভুক্ত ১০ দলের মধ্যে ইতোমধ্যে ২৫৩টি আসনের বণ্টন সম্পন্ন হয়েছে। বাকি ৪৭টি আসন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের বিষয়ে জোটের লিয়াজোঁ কমিটি সিদ্ধান্ত নেবে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code