একমাত্র শিক্ষিত জাতিই পারে সমাজকে বদলে দিতে : এমপি ইয়াহ্ইয়া

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, মে ৯, ২০১৬

একমাত্র শিক্ষিত জাতিই পারে সমাজকে বদলে দিতে : এমপি ইয়াহ্ইয়া

Manual4 Ad Code

13255

Manual3 Ad Code

সুরমা মেইল নিউজ : সিলেট-২ আসনের এমপি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেন, শিক্ষা হচ্ছে জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়। একমাত্র সুশিক্ষিত জাতিই পারে সমাজকে বদলে দিতে।

Manual5 Ad Code

সোমবার (০৯ মে) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরস্থ ‘বিশ্বনাথ আইডিয়াল একাডেমী’র ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।

এহিয়া বলেন- আজকের শিশুরা আগামীতে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই আমাদের আগামী দিনের এই প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে, যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকে পালন করতে হবে গূরুত্বপূর্ন ভূমিকা।

তিনি বলেন- এলাকার উন্নয়নে সরকার সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। এলাকার উন্নয়নের এধারা অব্যাহত থাকবে। এজন্য প্রয়োজন সর্বস্থরের জনসাধারণের সার্বিক সহযোগীতা।

Manual5 Ad Code

একাডেমীর চেয়ারম্যান আকতার মিয়ার সভাপতিত্বে ও ডাইরেক্টর শাহীন আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ আবদুল করিম পরিষদের উপদেষ্ঠা হাজী আবদুল হাই, অভিভাবক সাইদুর রহমান রাজু। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের শিক্ষক আব্দুল্লাহ আবিদ ও স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রবাসী কবির মিয়া।

Manual2 Ad Code

এসময় অনুষ্ঠানে জাতীয় পার্টি নেতা আবুল খয়ের মেম্বার, সংগঠক ফয়জুল ইসলাম জীবন, রফিক মিয়া, ইব্রাহিম আলী, শামীম আহমদ চিসতি, ফজলু মিয়া, তৈমুছ আলী, সরওয়ার হোসেন, আবদুর রউফ, তাহির মিয়া, একাডেমীর প্রিন্সিপাল রোজিনা বেগম রাজি, শিক্ষিকা শারমিন সুলতানা, সেবা বেগম, শিপা বেগম, অর্চনা রাণী গোপ, রোজিনা আক্তার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code