এক বছরে আফগানিস্তানে হতাহত ১১,৫০০

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৭

এক বছরে আফগানিস্তানে হতাহত ১১,৫০০

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ২০১৬ সালে আফগানিস্তানে প্রায় ১১ হাজার ৫০০ বেসামরিক লোক হতাহত হয়েছে; যাদের এক-তৃতীয়াংশই শিশু। যা আগের সকল রেকর্ড ছাড়িয়েছে। সোমবার জাতিসংঘের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

Manual6 Ad Code

ইউনাইটেড ন্যাশনস অ্যাসিস্ট্যান্স মিশন ইন আফগানিস্তান (ইউএনএএমএ) জানায়, গত বছর ১১ হাজার ৪১৮ বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। তাদের মধ্যে তিন হাজার ৪৯৮ জন নিহত ও সাত হাজার ৯২০ জন আহত হয়েছে। ২০১৫ সালের চেয়ে এই হার তিন শতাংশ বেশি।

প্রতিবেদনটিতে আরো বলা হয়, নিহতদের মধ্যে তিন হাজার ৫০০ শিশু রয়েছে। এক বছরে শিশু মৃত্যুর এই হার ২৪ শতাংশ বেড়েছে।

Manual3 Ad Code

সংস্থাটি জানায়, ন্যাটো বাহিনীর যুদ্ধ মিশন শেষ হওয়ার দুই বছর পর আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য ও জঙ্গিদের মধ্যে বিশেষত জনবহুল এলাকাগুলোতে সংঘর্ষের কারণেই ‘মূলত বেসামরিক লোকেরা নিহত বা আহত হয়।’

আন্তর্জাতিক এ সংস্থাটি ২০০৯ সালে বেসামরিক নাগরিকের হতাহতের ব্যাপারে তথ্য সংগ্রহ শুরু করে। সূত্র: আল জাজিরা

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code