সিলেট ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৬
বিনোদন ডেস্ক : সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লা। দেশীয় সংগীতের দুই কিংবদন্তি। নিয়মিত প্লেব্যাকের পাশাপাশি দু’জনেই এখনও দেশ-বিদেশের স্টেজ শো’তে দর্শক মাতিয়ে যাচ্ছেন আপন গানে। যদিও দু’জনকে এক মঞ্চে সচরাচর পাওয়া যায় না।
দেশের বাইরের কোনও মঞ্চে মাত্র একবারই দেখা মিলেছে তাদের। সেও অনেক আগে কাতারে চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে। সেই মঞ্চে আরও অনেকের সঙ্গে গান করেছিলেন সাবিনা-রুনা। তবে এবার শুধু এ দুই শিল্পীকে নিয়ে নিউ ইয়র্কের জ্যামাইকার ইয়র্ক কলেজ অডিটরিয়ামে আয়োজন করা হয়েছে একটি বিশেষ কনসার্ট।
রুনা লায়লা-সাবিনা ইয়াসমিন লাইভ ইন কনসার্ট উইথ সিম্ফনি অর্কেস্ট্রা’ শিরোনামের এ আয়োজন হবে ১৫ মে। নিজেদের পছন্দের গানের পাশাপাশি শ্রোতাদের অনুরোধের গানগুলোও গেয়ে শোনাবেন দু’জন। এ প্রসঙ্গে সাবিনা ইয়াসমীন বলেন, আমাদের দু’জনকে নিয়ে দেশের বাইরে এ ধরনের আয়োজন এটাই প্রথম। আশা করি, আমাদের গান সবাই উপভোগ করবেন। কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান শো-টাইম মিউজিক। কনসার্টের দু-এক দিন আগেই একদল যন্ত্রশিল্পী নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন সাবিনা ইয়াসমিন এবং রুনা লায়লা।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি