‘এজেন্টদের সাথে থাকবে জিনরাও, কেউ ভোট চুরি করতে পারবে না’

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৪

‘এজেন্টদের সাথে থাকবে জিনরাও, কেউ ভোট চুরি করতে পারবে না’

Manual5 Ad Code

নির্বাচনী প্রচারণায় ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা আছলাম হোছাইন রহমানী। ফাইল ছবি

Manual3 Ad Code


মৌলভীবাজার প্রতিনিধি :
নির্বাচনে আমার এখানে শুধু মানুষ এজেন্ট থাকবে না, জিনরাও কাজ করবে। জিনদের বলে দিয়েছি, কেউ ভোট চুরি করতে পারবে না। এমন মন্তব্য করেছেন ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী মাওলানা আছলাম হোছাইন রহমানী।

Manual7 Ad Code

 

শনিবার (০৬ জানুয়ারি) কুলাউড়া উপজেলায় সাংবাদিকদের এসব কথা বলেন মৌলভীবাজার-২ আসনের প্রার্থী। মাওলানা রহমানী উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচনী মাঠে ভোট চাইতে গিয়ে ঝাড়ফুঁক ও পানি পড়া দিয়ে ভোটারদের আকৃষ্ট করছেন।

 

Manual5 Ad Code

মাওলানা আছলাম হোসাইন রহমানী বলেন, আপনারা জানেন যারা তসকিয়া বিশ্বাস করেন, তারা জানেন। ফুলতলী সাহেবের অনেক জিন মুরিদ ছিল। আমাদের তাদের মতো না হলেও কিছু জিনের সঙ্গে দেখা হয়, আলোচনা হয়।

 

Manual2 Ad Code

তিনি বলেন, ভোট যেন কারচুপি না হয় এ জন্য জিনদের বলে দিয়েছি। আমার এখানে মানুষ এজেন্টদের পাশাপাশি জিনরাও কাজ করবে। এজেন্ট তো থাকবেই সঙ্গে জিনরাও খবরাখবর দিবে যে, ভিতরে কোনো কারচুপি হচ্ছে কিনা। সুতরাং কেউ ভোট চুরি করতে পারবে না।

 

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code