এবারের ইত্যাদি মৌলভীবাজারে

প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৩

এবারের ইত্যাদি মৌলভীবাজারে

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক :
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। হানিফ সংকেত এর সঞ্চালনায় অনুষ্ঠানটি বিগত ৩৩ বছর ধরে সমাজের নানা অসংগতিকে বিদ্রুপ ও গ্রহণযোগ্য করে উপস্থাপনের মধ্য দিয়ে পরিচালিত হয়। দর্শক চাহিদার শীর্ষে থাকা এই ম্যাগাজিনটি তিন মাস পর পর বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হয়।

সাম্প্রতি প্রস্তুত করা হয়েছে ‘ইত্যাদি’র নতুন পর্ব। আসছে ২৯ ডিসেম্বর (শুক্রবার) বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে প্রচারিত হবে গনমানুস গন মানুষের প্রিয় এই অনুষ্ঠানটি।

বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ সব নিদর্শন ও স্থানে নেওয়া হয় এবং তারই ধারাবাহিকতায় মৌলভীবাজারের কমলগঞ্জের কুরমা চা বাগানে মঞ্চ নির্মাণ করে ১৫ ডিসেম্বর পর্ব ধারণ করে ইত্যাদি।

Manual6 Ad Code

এবারের ইত্যাদিতে মৌলভীবাজারের সন্তান কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী ও সিলেটের সন্তান তোসিবা রামাচরণ, সুর আকাশ মাহমুদ এর লেখা কথায় আঞ্চলিক ভাষায় দুটি গানে কণ্ঠ দিয়েছেন।

Manual4 Ad Code

এছাড়াও মৌলভীবাজারের মঞ্চে যথারীতি সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে রয়েছে মুক্তিযুদ্ধের তথ্যচিত্র ও স্মারক সংগ্রাহক হিসেবে পরিচিত শ্রীমঙ্গলের বিকুল চক্রবর্তীর কার্যক্রম তুলে ধরে একটি প্রতিবেদন,রয়েছে নানি-নাতির কথার মাতামাতি, ধারাবাহির অন্যান্য পর্বসহ রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু সরস নাট্যাংশ। এছাড়াও বিদেশি প্রতিবেদন পর্ব করা হয়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত ‘এন সিউল টাওয়ার’ নিয়ে।

বরাবরের মতো এবারও ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন ইত্যাদির নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসাবে ছিলেন যথারীতি রানা সরকার ও মোহাম্মদ মামুন। থাকবে কয়েকটি প্রতিবেদন। এর মধ্যে আছে মৌলভীবাজারের ওপর একটি তথ্যভিত্তিক প্রতিবেদন। ব্যতিক্রমী পলিথিনের হাটের ওপর রয়েছে আরেকটি জনসচেতনতামূলক প্রতিবেদন। বিদেশি প্রতিবেদন পর্ব করা হয়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত ‘এন সিউল টাওয়ার’ নিয়ে।

Manual8 Ad Code

তা ছাড়া বাকি নিয়মিত পর্বসহ থাকবে বেশ কিছু সরস নাট্যাংশ। যথারীতি ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনায় হানিফ সংকেত।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এএইচএম)


 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code