এবার অ্যামাজনের স্যান্ডেলে মহাত্মা গান্ধী!

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৭

এবার অ্যামাজনের স্যান্ডেলে মহাত্মা গান্ধী!

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতীয় পতাকা ছাপা পাপোসের পর এবার অ্যামাজনে বিক্রি হচ্ছে মহাত্মা গান্ধীর মুখ আঁকা স্যান্ডেল। অ্যামাজনের মার্কিন পোর্টালে এই ‘গান্ধী ‌ফ্লিপ ফ্লপস’‌ স্যন্ডেল বিক্রি হচ্ছে। দাম ১৬.‌৯৯ পাউন্ড বা প্রায় ১২০০ টাকা। টুইটারে কয়েক জন বিষয়টি পোস্ট করে ভারতের প্রধানমন্ত্রী মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে ট্যাগও করেছেন। যদিও এই নিয়ে তারা সরাসরি কোনও মন্তব্য করেনি।

Manual5 Ad Code

শনিবার অনলাইন সংস্থা অ্যামাজনকে ক্ষোভ জানিয়ে চিঠি পাঠানো হয়। সেই চিঠিতে লেখা হয়, ‘‌অ্যামাজনের অবশ্যই ভারতীয় মূল্যবোধকে সম্মান করা উচিত। ’‌ এই প্রসঙ্গে বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ জানালেন, ‘‌পাপোসে ভারতীয় পতাকার ছবি নিয়ে অ্যামাজনের সঙ্গে ওয়াশিংটনে ভারতীয় রাষ্ট্রদূতদের কথা বলতে নির্দেশ দেওয়া হয়েছে। তৃতীয় কোনও পক্ষ অ্যামাজনের জিনিস বিক্রি করলেও তাদের ভারতীয় মূল্যবোধকে সম্মান জানাতে হবে। ’‌

সম্প্রতি সংস্থাটির কানাডার ওয়েবসাইটে ভারতীয় পতাকা ছাপা পাপোস বিক্রি হওয়ার ঘটনা সামনে আসে। এই নিয়ে কড়া বার্তা দেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি জানান, “অ্যামাজনের কর্মকর্তা, কর্মীদের ভারতের ভিসা দেওয়া হবে না। ”

Manual4 Ad Code

এরপর বৃহস্পতিবার ভারতে সংস্থার ভাইস প্রেসিডেন্ট অমিত আগরওয়াল সুষমা স্বরাজকে চিঠি লিখে ক্ষমা চান। তিনি জানান, “অ্যামাজন সব সময় ভারতের আইন এবং রীতিনীতিকে সম্মান করে। কানাডায় এসব জিনিস বিক্রি করে তৃতীয় পক্ষ। তারাই এই অসম্মান করেছে। “

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code