এবার আর যানজট হবে না -সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৫

এবার আর যানজট হবে না -সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

Manual6 Ad Code

ob_510769574

সুরমা মেইলঃ পবিত্র ঈদ-উল আযহায় যানজট ও জনদুর্ভোগ যেন না হয়, সেজন্য দু’টি বিকল্প সড়ক নির্মাণ, বন্ধ সেতু চালু, প্রতিষ্ঠানগুলোতে ভিন্ন ভিন্ন দিনে ছুটি, অতিরিক্ত বাহনের ব্যবস্থাসহ নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে।

তাই এবার আর যানজট হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।

Manual1 Ad Code

মন্ত্রী বলেন, ঈদে বিআরটিসি’র মোট এক হাজার ৪৩টি গাড়ি চলবে। অতিরিক্ত ৫০২টি গাড়ি ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাবে এবং আরও ৬১টি গাড়ি রিজার্ভ থাকবে।

তিনি বলেন, ২২ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সাতদিন এলেনবাড়িতে বিআরটিএ’র সদর দফতরে ২৪ ঘণ্টাব্যাপী নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে।

সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সঙ্গে সম্মিলিত উদ্যোগে এবার নির্বিঘ্নে ঈদ যাত্রার ব্যবস্থা হচ্ছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, সড়কপথে যাতায়াতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া আছে।

Manual1 Ad Code

চন্দ্রায় নতুন বাইলেনের কাজ প্রায় শেষ উল্লেখ করে মন্ত্রী বলেন, নবীনগর ও চন্দ্রা পয়েন্টে যানজটের সৃষ্টি হয়। এবার আমরা চন্দ্রাকে অনেক প্রশস্ত করেছি, তিনগুণ করেছি। তবুও যান বিকল হওয়ায় যানজট হয়। দুর্ভোগের কারণ হয়।

Manual3 Ad Code

মন্ত্রী বলেন, আগামী বৃহস্পতিবার  (১৭ সেপ্টেম্বর) চন্দ্রা যাবো। এরই মধ্যে একটি বাইলেনের কাজ করছি। গতকাল (সোমবার) জেনেছি কাজ প্রায় হয়ে গেছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code