এবার টানা তিন দিন অবরোধের ডাক বিএনপির

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৩

এবার টানা তিন দিন অবরোধের ডাক বিএনপির

Manual4 Ad Code

সুরমামেইল ডেস্ক :
দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ডাক দিয়েছেন দলটি।

Manual5 Ad Code

 

রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় জুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

Manual8 Ad Code



বিএনপির এই নেতা বলেন, দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটবাজির ফলে দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন জীবিকা রক্ষার স্বার্থে; গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ের লক্ষে আয়োজিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা; নেতা-কর্মীদের হত্যা; বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেফতার; বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এমএইচ)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code