এবার ফ্লোরিডায় পাঁচজনকে গুলি করে হত্যা

প্রকাশিত: ৫:০৯ পূর্বাহ্ণ, জুন ৬, ২০১৭

এবার ফ্লোরিডায় পাঁচজনকে গুলি করে হত্যা

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: লন্ডন হামলার পর এবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। হামলার পর বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেছে।

Manual5 Ad Code

অরল্যান্ডোর অরেঞ্জ কাউন্টি শেরিফ কার্যালয় এ খবর দেয়। সোমবার ভোরে ফোরসিথ রোডের একটি শিল্পাঞ্চলে এ গোলাগুলির ঘটনা ঘটে।

Manual1 Ad Code

পুলিশ জানায়, ফিয়ামা ইনকর্পোরেশন নামক একটি প্রতিষ্ঠানে এ গোলাগুলির ঘটনাটি ঘটে।

Manual2 Ad Code

শেরিফ কার্যালয় হামলাকে দুঃখজনক ঘটনা হিসেবে আখ্যায়িত করেছে। শেরিফ জেরি ডেমিংস জানান, বন্দুকধারী ছিলেন ফিয়ামার একজন বহিষ্কৃত কর্মচারী। চলতি বছরের এপ্রিলে তাকে বরখাস্ত করা হয়।

Manual2 Ad Code

এদিকে  পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো যোগসূত্র নেই। এটা কর্মক্ষেত্র ঘটনার জের।

এরআগে শেরিফ কার্যালয় জানায়, গোলাগুলির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বেশ কয়েকজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ ও এফবিআই সদস্যরা পৌঁছেছেন।

উল্লেখ্য, গত বছর ১২ জুন ফ্লোরিডার অরল্যান্ডোতে একটি নাইট ক্লাবে বন্দুকধারীর হামলায় ৪৯ জন নিহত হয়েছিলেন। ৯/১১ হামলার পর সবচেয়ে বড় সন্ত্রাসী হামলার ঘটনা ছিল এটি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code