এবার বাসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানি, চালক-হেলপার আটক

প্রকাশিত: ১:৩৮ পূর্বাহ্ণ, মে ৬, ২০১৮

এবার বাসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানি, চালক-হেলপার আটক

Manual1 Ad Code

চট্টগ্রামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাসচালক ও তার সহকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে সহপাঠীরা।

Manual3 Ad Code

শনিবার (০৫ মে) দুপুর দেড়টার দিকে নগরের ওয়াসা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- বাসচালক মো. রাসেল ও তার সহকারী মো. হানিফ।

Manual6 Ad Code

জানা যায়, শনিবার সকালে পরীক্ষায় অংশ নিতে ওই ছাত্রী নগরের সল্টগোলা ক্রসিং থেকে দ্রুত একটি চলন্ত বাসে উঠেন। বাসে উঠেই দেখেন চালক আর হেলপারসহ বাসে আছেন মাত্র তিনজন। বাকি আসনগুলো খালি। এর মধ্যেও দ্রুত পরীক্ষার হলে পৌঁছার চেষ্টা করেন তিনি।

তবে নগরের ওয়াসা মোড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ফেলে বাসটি যখন ওভার ব্রিজের দিকে উঠতে থাকে, তার আগ থেকেই তাকে নামিয়ে দেয়ার জন্য চিৎকার করছিলেন ওই ছাত্রী। কিন্তু খালি বাসে হেলপার ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে। আর চালক দ্রুত বাস চালাতে থাকেন।

এর মধ্যে ওই ছাত্রীর আর্তচিৎকার আর চেচামেচিতে একপর্যায়ে বাধ্য হয়ে তাকে কিছুদূর গিয়ে নামিয়ে দিয়েই বাসটি দ্রুত চলে যায়।

পরে ছাত্রী বাস থেকে নেমে বিষয়টি তার সহপাঠীদের জানান।  ছাত্রীর সহপাঠীরা বাসটি থামিয়ে চালক মো. রাসেল ও তার সহকারী মো. হানিফকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

Manual4 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হুদা জানান, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে চালক ও সহকারীকে পুলিশের হাতে দিয়েছে জনতা। আটক দুইজনকে ইপিজেড থানায় হস্তান্তর করা হবে। ঘটনাটি যেহেতু ইপিজেড থানা এলাকায় ঘটেছে, তাই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা তারাই নেবে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code