এবার ব্যবহারকারীদের সাথে ফেসবুক লাইভে কথা বলবেন জাকারবার্গ

প্রকাশিত: ৩:১০ পূর্বাহ্ণ, জুন ১১, ২০১৬

এবার ব্যবহারকারীদের সাথে ফেসবুক লাইভে কথা বলবেন জাকারবার্গ

Manual3 Ad Code
download (2)তথ্য ও প্রযুক্তি ডেস্ক : ক’দিন আগে আন্তর্জাতিক স্পেস স্টেশনের নভোচারীদের সাথে ফেসবুক লাইভে কথা বলেন মার্ক জাকারবার্গ। এবার ব্যবহারকারীদের সাথে ফেসবুক লাইভে কথা বলবেন ফেসবুক সিইও। ফেসবুক লাইভে ব্যবহারকারীদের নানা প্রশ্নের উত্তর দেবেন জাকারবার্গ। তবে তার জন্য অপেক্ষা করতে হবে ১৪ জুন পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার এক ভিডিও পোস্টে এই ঘোষণা দিয়েছেন জাকারবার্গ।
ওই পোস্টে জাকারবার্গ জানিয়েছেন, এবার আর টাউন হল বা ফেসবুকের প্রধান কার্যালয় থেকে নয়; বরং লাইভে ব্যবহারকারীদের সাথে কথা হবে। ওই পোস্ট মতে, আগ্রহীরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভার্চুয়াল রিয়েলিটি, লাইভ ভিডিও, কানেক্টিভিটি-সহ নানা বিষয়ে প্রশ্ন করতে পারবেন জাকারবার্গকে। এজন্য তার ফেসবুক প্রোফাইলে গিয়ে প্রশ্ন করতে হবে। যে সব প্রশ্নে সর্বোচ্চ লাইক থাকবে সে সব প্রশ্নের উত্তর দেবেন জাকারবার্গ। সূত্র- টাইমস অব ইন্ডিয়া ও ডিজিটাল ট্রেন্ড।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code