এবার হরমুজ প্রণালিতে সব জাহাজ আটকানোর হুঁশিয়ারি ট্রাম্পের

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৬

এবার হরমুজ প্রণালিতে সব জাহাজ আটকানোর হুঁশিয়ারি ট্রাম্পের

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর এবার হরমুজ প্রণালি ‘অবরোধ’ শুরু করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প

 

Manual3 Ad Code

রোববার তিনি এ ঘোষণা দিয়ে জানিয়েছেন, হরমুজে প্রবেশ বা সেখান থেকে বেরোনোর চেষ্টা করা সব জাহাজকে আটকে দেবে যুক্তরাষ্ট্রের নৌসেনারা।

 

Manual3 Ad Code

অবিলম্বে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে এই নির্দেশ কার্যকর করতে বলেছেন ট্রাম্প। এর মধ্য দিয়ে ইরানের পর এবার হরমুজে যুক্তরাষ্ট্রের অবরোধ শুরু হল।

 

Manual2 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘অবিলম্বে কার্যকর হওয়া এই প্রক্রিয়ায় বিশ্বের সেরা নৌবাহিনী, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হরমুজ প্রণালিতে ঢোকা বা সেখান থেকে বের হওয়ার চেষ্টায় থাকা যেকোনও জাহাজ অবরোধ করা শুরু করবে।’

 

আমি নৌবাহিনীকে এই নির্দেশও দিয়েছি যে, “আন্তর্জাতিক জলসীমায় থাকা যে জাহাজগুলো ইরানকে কোনও ধরনের টোল দিয়েছে, সেগুলোর প্রত্যেকটিকে খুঁজে বের করে আটকাতে হবে। যেসব জাহাজ অবৈধ ভাবে টোল দেবে, তারা আর নিরাপদে চলাচল করতে পারবে না।”

Manual1 Ad Code

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code