সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: ফোর্বস পত্রিকায় প্রকাশিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)-এর পরিসংখ্যান অনুযায়ী ভারত হল এশিয়ার সব চেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ। এই টিআই হল দুর্নীতি বিরোধী বার্লিনের একটা সংস্থা। এরা নাগরিক, সমাজ, বিশ্বের দুর্নীতি নিয়ে তথ্য প্রকাশ করে থাকে। এদের প্রকাশিত তালিকায় প্রথম পাঁচে রয়েছে ভিয়েতনাম, থাইল্যান্ড, পাকিস্তান, মায়ানমারও। এই পরিসংখ্যান করা হয়েছে দীর্ঘ ১৮ মাস ধরে। এর জন্য কথা বলা হয়েছে এশিয়ার ১৬টি দেশের ২০ হাজার মানুষের সঙ্গে।
তথ্য অনুযায়ী ঘুষ নেওয়ার ক্ষেত্রে ভিয়েতনাম, থাইল্যান্ডের মতো দেশগুলোকেও ভারত পিছনে ফেলে দিয়েছে। এখানে ঘুষ নেওয়ার পরিমাণ ৬৯%।
এতে বলা হয়েছে, ভারতের ছয়টি সরকারি ক্ষেত্রের মধ্যে পাঁচটিতেই পরিষেবা পেতে গেলে অর্ধেকের বেশি গ্রাহককেই ঘুষ দিতে হয়। তার মধ্যে রয়েছে স্কুল, হাসপাতাল, পরিচয়পত্র তৈরির দফতর, পুলিশ-সহ মোট পাঁচটি ক্ষেত্রে। এখানে সরকারি স্কুলগুলিতে ঘুষের পরিমাণ ৫৮%। স্বাস্থ্য ক্ষেত্রে ঘুষ নেওয়ার পরিমাণ ৫৯%।
ঘুষ নেওয়ার তালিকায় ভিয়েতনামের স্থান দ্বিতীয়তে। এখানে ঘুষ নেওয়ার পরিমাণ ৬৫%।
পরিসংখ্যান বলছে, প্রতিবেশী দেশ পাকিস্তানের স্থান চতুর্থ, এই দেশে ঘুষ নেওয়ার পরিমাণ ৪০%।
Design and developed by ওয়েব হোম বিডি