এশিয়া হবে বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র : প্রেসিডেন্ট রুহানি

প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৭

এশিয়া হবে বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র : প্রেসিডেন্ট রুহানি

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, একুশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে এশিয়া হবে বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র এবং এ মহাদেশ থেকেই আন্তর্জাতিক অর্থনীতির নেতৃত্ব পরিচালিত হবে।

Manual4 Ad Code

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠানরত অর্থনৈতিক সহযোগিতা সংস্থা বা ইকোর ১৩তম সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে দেয়া বক্তৃতায় তিনি বুধবার এ কথা বলেছেন।

Manual2 Ad Code

তিনি বলেন, এশিয়ার উদীয়মান অর্থনৈতিক শক্তিগুলো পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত সামগ্রিক অর্থনীতির গতিপ্রকৃতি পাল্টে দেবে। এই পরিবর্তন একুশ শতককে এশিয়ার  শ্রেষ্ঠত্বের শতকে পরিণত করবে।

প্রেসিডেন্ট রুহানি বলেন, অর্থনৈতিক নানা গবেষণা থেকে এ কথা বেরিয়ে আসছে যে,  ইকোর কয়েকটি সদস্য দেশের অর্থনৈতিক পরিবর্তন এতটাই জোরদার হবে যে, আগামী দশকে এই সংস্থা পূর্ব-পশ্চিমের অর্থনৈতিক যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় চলে আসবে। এ প্রেক্ষাপটে ইকোভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে আরো অনেক কিছু করার রয়েছে।

সম্মেলনে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট রুহানি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই প্রসঙ্গেও কথা বলেছেন।  এ বিষয়ে আমাদের সক্ষমতার ওপর আমাদের নিজেদের বিশ্বাস আনা উচিত।

Manual1 Ad Code

১৯৮৫ সালে ইরান, পাকিস্তান ও তুরস্কের উদ্যোগে ইকো গঠিত হয়। পরে এ সংস্থায় যোগ দেয় আফগানিস্তান, আজারবাইজান, কাজাখস্তান, কিগিরজিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code