এসএ গেমসে আম্পায়ারিংয়ে যাচ্ছেন সিলেটের জহর চৌধুরী

প্রকাশিত: ১:৫৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৯

এসএ গেমসে আম্পায়ারিংয়ে যাচ্ছেন সিলেটের জহর চৌধুরী

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক : সাউথ এশিয়ান গেমসে (এসএ গেমস) ব্যাডমিন্টন প্রতিযোগিতায় আম্পায়ারিংয়ে যাচ্ছেন সিলেটের জহর চৌধুরী বাবু। একমাত্র অফিসিয়ালি নিয়োজিত বাংলাদেশি আম্পায়ার হিসেবে তিনি এসএ গেমসে আম্পায়ারিং করতে যাচ্ছেন। আজ শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বিমানযোগে নেপালে যাবেন তিনি।

 

Manual2 Ad Code

জহর চৌধুরী বাবু জানান, এসএ গেমসে আম্পায়ারিং করতে ৮ ডিসেম্বর পর্যন্ত তিনি নেপালে অবস্থান করবেন। এবার এসএ গেমসে ব্যাডমিন্টনে বিভিন্ন দেশের ২৩ জন আম্পায়ার দায়িত্ব পালন করবেন।

Manual3 Ad Code

 

নেপাল থেকে দেশে ফিরে ঢাকায় ইয়ুনেক্স সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজেও আম্পায়ারিং করবেন জহর চৌধুরী বাবু।

 

Manual2 Ad Code

দীর্ঘ দুই দশক ধরে ব্যাডমিন্টন আম্পায়ারিংয়ে জড়িত সিলেটের জহর চৌধুরী বাবু। এ সময়ে তিনি বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে আম্পায়ারিং করেছেন। ২০১৮ সালে নেপালের কাঠমন্ডুতে ইয়ুনেক্স সানরাইজ নেপাল ইন্টারন্যাশনাল সিরিজে এবং ২০১৯ সালে নেপালের ভিরাটনগরে প্রেসিডেন্ট কাপ জুনিয়র ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে আম্পায়ারিং করেন তিনি। এছাড়া ২০১৫ সাল থেকে বাংলাদেশে অনুষ্ঠিত সবক’টি ইয়ুনেক্স সানরাইজ ইন্টারন্যাশনাল এবং জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে আম্পায়ারিং করে আসছেন।

 

বর্তমানে ব্যাডমিন্টন আম্পায়ার এন্ড রেফারিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ১ম সহসভাপতির দায়িত্ব পালন করছেন জহর চৌধুরী বাবু।

 

এসএ গেমসের মতো বৃহৎ আসরে আম্পায়ারিংয়ের দায়িত্ব প্রদান করায় বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন, নেপাল জাতীয় ক্রীড়া পরিষদ এবং নেপাল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

Manual1 Ad Code

 

এদিকে, এসএ গেমসে আম্পায়ারিংয়ের দায়িত্ব পাওয়ায় জহর চৌধুরী বাবুকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম নাদেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম ও কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code