এসপির স্ত্রী হত্য : নছর গুল্লু ও রবিন ৭ দিনের রিমান্ডে

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, জুন ১২, ২০১৬

এসপির স্ত্রী হত্য : নছর গুল্লু ও রবিন ৭ দিনের রিমান্ডে

Manual6 Ad Code

file

সুরমা মেইল নিউজ : পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার সাবেক ‘শিবির কর্মী’ আবু নছর গুন্নু (৪০) ও  যুবক শাহ জামান রবিনের (২৮) ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদলত। রোববার (১২ জুন) বিকেল পৌনে ৩টার দিকে চট্টগ্রাম মহানগর হাকিম হারুনুর রশিদ রিমান্ড মঞ্জুর করেন।

Manual2 Ad Code

চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকট মো.ফখরুদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

তবে মামলার তদন্ত কর্মকর্তা সিএমপির সহকারি কমিশনার (পশ্চিম) কামরুজ্জামান দু’জনের প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডের আবেদন জানিয়েছিলেন।

Manual5 Ad Code

এর আগে বুধবার (৮ জুন) সকালে হাটহাজারি উপজেলার ফরহাদাবাদ থেকে আবু নছরকে এবং শনিবার (১১ জুন) সকালে নগরীর বায়েজিদ থানার শীতলঝর্ণা এলাকা থেকে সন্দেহভাজন যুবক শাহ জামান রবিনকে গ্রেফতার করা হয়।

গত ৫ জুন সকাল সাড়ে ৬টার দিকে নগরীর জিইসি মোড়ে প্রকাশ্যে গুলি করে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যা করে দুর্বৃত্তরা।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code