ওজন কমবে এক সপ্তাহে!

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৬

ওজন কমবে এক সপ্তাহে!

Manual3 Ad Code

imagesস্টাইল : অতিরিক্ত মেদ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন যারা, তাদের জন্য সমাধান! স্বাস্থ্যকর পানীয় তৈরি করুন মধু, আদা, গ্রিন টি, দারুচিনির মতো ভেষজ কয়েকটি উপাদান দিয়ে। প্রতিদিন নিয়মিত এ পানীয় নিয়মিত পান করলে মাত্র এক সপ্তাহের মধ্যেই কমতে শুরু করবে ওজন। জেনে নিন কীভাবে তৈরি করবেন ভেষজ পানীয়-

Manual5 Ad Code

পানীয়-১ একটি পাত্রে পানি নিয়ে ফুটান। চা পাতা, আধা চা চামচ দারুচিনি গুঁড়া ও আদা কুচি ফুটন্ত পানিতে দিন। এক চিমটি হলুদ গুঁড়া দিন। কয়েক ফোঁটা মধু দিয়ে কাঁপে ঢেলে পান করুন। রাতে খাবারের বদলে এই পানীয়টি পান করুন টানা ৭ দিন। ওজন কমতে শুরু করবে।

Manual2 Ad Code

পানীয়-২ একটি পাত্রে এক গ্লাস পানি দিন। পাত্রটি চুলায় দিয়ে আগুনের আঁচ বাড়িয়ে দিন। পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। ১ চা চামচ দারুচিনি গুঁড়া দিয়ে চুলার আঁচ সামান্য কমিয়ে দিন। কয়েক টুকরা আদা পানিতে দিয়ে দিন। কয়েক মিনিট ফুটান। ১ চা চামচ গ্রিন টি পাউডার দিন পানিতে। কিছুক্ষণ ফুটান। চা কাপে ঢেলে পুদিনা পাতা ও কয়েক ফোঁটা লেবুর রস দিন। প্রতিদিন সকালে নাস্তার বদলে এই পানীয়টি পান করুন।

Manual4 Ad Code

সতর্কতাঃ খুব দ্রুত ওজন কমানোর আগে ডাক্তারের পরামর্শ নিয়ে নিন। কোন ধরনের শারীরিক সমস্যা থাকলে এ ধরনের ডায়েটে উল্টা অসুস্থ হয়ে যেতে পারেন। পানীয় পান করার পাশাপাশি সব ধরনের জাঙ্ক ফুড ও কোল্ড ড্রিংক এড়িয়ে চলুন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code