ওবায়দুল কাদেরের গল্পে ফেরদৌস-পূর্ণিমা জুটি!

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০১৮

ওবায়দুল কাদেরের গল্পে ফেরদৌস-পূর্ণিমা জুটি!

Manual7 Ad Code

সেতুমন্ত্রী ও লেখক ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’ নিয়ে এবার নির্মাণ করা হচ্ছে চলচ্চিত্র। উপন্যাসের নামের সঙ্গে মিল রেখে সিনেমার নাম রাখা হয়েছে ‘গাঙচিল’। সিনেমাটি পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামূল।

Manual4 Ad Code

তিনি জানান, আগামী নভেম্বরে সিনেমার শুটিং শুরু হবে। এরই মধ্যে ছবিতে ফেরদৌসকে চূড়ান্ত করা হয়েছে। তবে পূর্ণিমার অভিনয়ের বিষয়টি এখনো নিশ্চিত নয়। নির্মাতা চাচ্ছেন, এতে ফেরদৌস ও পূর্ণিমা অভিনয় করুক। এখন পূর্ণিমা যদি সম্মতি দেন, তাহলে তাই হবে।

Manual8 Ad Code

সিনেমাটির জন্য উপন্যাস থেকে চিত্রনাট্য লিখছেন বাংলাদেশের মারুফ রেহমান ও ভারতের প্রিয় চট্টোপাধ্যায়। চিত্রনাট্য তৈরির কাজ এ মাসেই শেষ হবে।

নোয়াখালী অঞ্চলে গাঙচিল নামে একটা চর আছে। ওখানকার মানুষের জীবনের নানা বিষয় ‘গাঙচিল’ উপন্যাসে উঠে এসেছে। ওই এলাকার মানুষকে যেভাবে ঝড়, বন্যা আর জলোচ্ছ্বাসের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়, সেসব সংগ্রামই উপন্যাসের উঠে এসেছে। গল্পটা রোমান্টিক ধাঁচের। ২০১৫ সালের অমর একুশে গ্রন্থমেলায় সময় প্রকাশন থেকে প্রকাশিত হয় উপন্যাসটি।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code