ওসমানীনগরে ক্ষেতে মিললো অর্ধগলিত মস্তকবিহীন নারীর লাশ!

প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৯

ওসমানীনগরে ক্ষেতে মিললো অর্ধগলিত মস্তকবিহীন নারীর লাশ!

Manual1 Ad Code

ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে বিবস্ত্র অবস্থায় অর্ধগলিত মস্তকবিহীন অজ্ঞাত এক নারীর (২০) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

 

সোমবার (০২ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার প্রথমপাশা এলাকার ঝুগিডুরা হাওরের একটি ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

Manual4 Ad Code

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ওসি (তদন্ত) এসএম মাইন উদ্দিন।

 

Manual7 Ad Code

পুলিশ জানায়, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধারে যায় পুলিশ। হাওরে ক্ষেতের পানির মধ্যে ঘাস দিয়ে ঢাকা অবস্থায় ছিল বিবস্ত্র মস্তক বিহীন লাশটি। লাশটি অর্ধগলিত হওয়ায় ধারণা করা হচ্ছে ওই নারীর বয়স আনুমানিক ২০ বছর। এক সপ্তাহ পূর্বে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

 

Manual2 Ad Code

এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।

 

Manual6 Ad Code

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মবর্তা (ওসি) রাশেদ মোবারক বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে ও পরিচয় উদঘাটনসহ সার্বিক বিষয়টি তদন্তাধীন আছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code