ওসমানী হাসপাতালের প্রধান ফটকে তালা, সড়ক অবরোধ

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২২

ওসমানী হাসপাতালের প্রধান ফটকে তালা, সড়ক অবরোধ

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটক বন্ধ করে দিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ক্লাস, পরীক্ষা বর্জন করে তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন তারা। এছাড়া কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।

 

বুধবার (০৩ আগস্ট) দুপুর ১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগ ছাড়া সব গেটে তালা দিয়ে তারা বিক্ষোভ করেন। এছাড়া, মেডিকেল রোড অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।



ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. সাফওয়ান বলেন, সব আসামি গ্রেপ্তার এবং শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তায় দৃশ্যমান উদ্যোগ না নেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

দুই শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সোমবার রাত থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। রাতেই কর্মবিরতির ডাক দিয়ে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। মঙ্গলবার ভোর রাতে দুপুর ২টা পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়ে ক্যাম্পাসে ফিরেন শিক্ষার্থীরা। এরপর মঙ্গলবার বিকেলে প্রশাসনের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে সমঝোতা না হওয়ায় পুনরায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

 

Manual6 Ad Code

বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। তবে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা হামলাকারী সবাইকে গ্রেপ্তারের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়ে বৈঠক থেকে চলে আসেন।

 

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূইয়া বলেন, আমরা ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে একমত। তাদের দাবি পূরণে আমরা কার্যক্রম শুরু করেছি। তবে সব দাবি পূরণে কিছুটা সময় লাগবে। আমরা তাদের কাছে এই সময়টুকু চেয়েছি। এখনও আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা চলছে।

 

প্রসঙ্গত, সোমবার (১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে দুই ছাত্রের ওপর হামলার ঘটনা ঘটে। আহত দুই ছাত্র হলেন- মেডিক‌্যাল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র নাইমুর রহমান ইমন (২৪) ও তৃতীয় বর্ষের ছাত্র রুদ্র নাথ (২২)।

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code