ওসমানী হাসপাতালে নবজাতক রেখে পিতা উদাও

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৯

ওসমানী হাসপাতালে নবজাতক রেখে পিতা উদাও

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ আনার কথা বলে নবজাতক সন্তানকে রেখে উদাও হয়ে গেছেন এক পিতা। ভর্তি করানোর দু’দিন হয়ে গেলেও এখন পর্যন্ত নবজাতকের কোন অভিভাবকের খোঁজ মিলেনি।

শনিবার (০৫ অক্টোবর) বিকেলে এসএমপির এডিসি (মিডিয়া) মো. জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি বলেন, গত বুধবার রাত ৯টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলায় ওই নবজাতককে ভর্তি করানো হয়। যার নাম সূবর্না, বয়স: ৫দিন, পিতা আনোয়ার আলী, ঠিকানা তাঁতীপাড়া। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code