কনকনে শীত ও হিমেল হাওয়ায় শ্রীমঙ্গলের জনজীবন স্থবির

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৩

কনকনে শীত ও হিমেল হাওয়ায় শ্রীমঙ্গলের জনজীবন স্থবির

Manual2 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে গ্রামাঞ্চলসহ বিভিন্ন এলাকায়। কনকনে শীত ও হিমেল হাওয়ার কারণে মৌলভীবাজারে জনজীবন স্থবির হয়ে পড়েছে।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) উপজেলায় সর্বনিম্ন ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত কয়েক দিন থেকে এ অঞ্চলে ক্রমশ তাপমাত্রা নিচে নামতে শুরু করেছে।

Manual8 Ad Code

 

শীত ও কনকনে হিমেল হাওয়ার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমুল ও শ্রমজিবী মানুষ। ফুটপাতে গড়ম কাপড়ের দোকানে কেনাকাটায় নিম্ন আয়ের মানুষের ভীর বাড়ছে। হিম বাতাসে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিশু, বৃদ্ধ আর ছিন্নমূল মানুষ। আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকে। এ ছাড়া ঠান্ডার কারণে কৃষিকাজও চরমভাবে ব্যাহত হওয়ায় নষ্ট হওয়ার উপক্রম অনেক ফসলের। শীত নিবারণের জন্য মধ্যবিত্ত পরিবারগুলো আগাম প্রস্তুতি গ্রহণ করলেও নিম্ন আয়ের খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষ শীতবস্ত্র সংগ্রহ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে।

 

চা বাগানের চা শ্রমিক সুমি বলেন খুব ঠান্ডা পড়ছে। ঘরের মেঝে থেকে শুরু করে আসবাবপত্র-বিছানা সব বরফ হয়ে গেছে। সকালে গৃহস্থালির কাজ করতে গিয়ে কনকনে ঠাণ্ডায় হাত-পা অবশ হয়ে আসে।

 

Manual7 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণাগার পর্যবেক্ষক মো. মুজিবুর রহমান জানান, আজ সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা আগামীতে আরও কমবে বলে ধারণা করা হচ্ছে। চলতি মাসের শেষ দিকে তাপমাত্রা কমতে পারে।

 

(সুরমামেইল/এসএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code