সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৪
মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার কমলগঞ্জ উপজেলায় ঈদের কাপড়ের জন্য মায়ের ওপর অভিমান করে এক কিশোরী আত্মহত্যা করেছে। শনিবার (০৭ এপ্রিল) রাতে উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঈদগা টিলা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত রিমা আক্তার উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঈদগা টিলা গ্রামের নাজির মিয়ার মেয়ে।
মৃত রিমার বাবা বলেন, আগের দিন তার মা সবার জন্য কাপড় বাড়ি থেকে ফেরিওয়ালাদের কাছ থেকে কিনে দেন কিন্তু রিমা আক্তার সে বায়না ধরেছে মার্কেট থেকে ঈদের কাপড় কিনবে। এই নিয়ে মায়ের ওপর অভিমান করে ঘরে থাকা কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে। ঘটনার খবর পেয়ে রাতে শমশেরনগর পুলিশ ফাঁড়ি লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে আসে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামিম আকনজি জানান, সকালে লাশ মৌলভীবাজার হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
(সুরমামেইল/এমবিএন)
Design and developed by ওয়েব হোম বিডি