কমলগঞ্জে চা শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

প্রকাশিত: ৬:৪৫ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০১৬

কমলগঞ্জে চা শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

Manual7 Ad Code

download (3)সুরমা মেইল নিউজ : বকেয়া বেতনের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পাঁচটি চা বাগানের শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন।

Manual2 Ad Code

বৃহস্পতিবার সকাল থেকে মাধবপুর, মদনমোহনপুর, পাত্রকলা, কুরমা ও চাম্পারায় পাঁচ বাগানের শ্রমিকরা কাজে যোগ দেবেন।

Manual4 Ad Code

বুধবার (২৯ জুন) চা শ্রমিক ইউনিয়নের মনু ধলাই বেলির সাধারণ সম্পাদক নিরমল দাস জানান, ৪ জুলাই বকেয়া দিয়ে দেওয়া হবে বলে কর্তৃপক্ষের এমন আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে।

এনটিসির ডেপুটি জেনারেল ম্যানেজার এম এ শাহজাহান  জানান, ঈদের আগে এতো টাকা একসঙ্গে ব্যাংক থেকে তোলা যাচ্ছে না। তবে আগামী ৪ জুলাই বকেয়া পরিশোধ করা হবে।

Manual8 Ad Code

২০১৩ সালে শ্রমিকদের বেতন ৬৯ টাকা থেকে ৮৫ টাকা করা হয়। ২০১৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বর্ধিত টাকা পরিশোধ করে বাগান মালিক।

Manual8 Ad Code

এরপর বাকি চার মাসের বেতন নিয়ে টালবাহানা করায় বুধবার সকাল থেকে কর্মবিরতি পালন করেন পাঁচ বাগানের শ্রমিকরা।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code