কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৩

কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

Manual3 Ad Code

ছবি : প্রতীকী


কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন-সংলগ্ন রেল লেভেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

 

কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশন সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর কালনি এক্সপ্রেস ট্রেনটি শনিবার সকাল সোয়া ৮টার দিকে ভানুগাছ রেলস্টেশনে প্রবেশের আগে কমলগঞ্জ উপজেলা প্রশাসনসংলগ্ন রেল লেভেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

ভানুগাছ রেলস্টেশন মাস্টার কবির আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার বিষয়টি শ্রীমঙ্গলের রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। তবে কাটা পড়া নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এফকেএন)


 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code