কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগ্নের মৃত্যু

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৭

কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগ্নের মৃত্যু

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার শমশেরনগরে এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

মৃত শ্রমিকরা হলেন, মিছির আলী (১৫) ও শুয়াইব আলী (২২)। সম্পর্কে তারা আপন মামা ভাগ্নে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় ১২৩ নং বাসার চার তলা ভবনের বাইরের দেয়ালে পলেস্তরার কাজের জন্য বাঁশ স্থাপন করছিল নির্মাণ শ্রমিকরা। ৩ তলায় কাঁচা বাঁশ উঠানোর সময় অসাবধানতাঃবশত বাঁশটি ভবনের পাশ দিয়ে টানানো ১১ কেভি বিদ্যুৎ লাইনে স্পর্শ করে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন মিছির আলী ও শুয়াইব আলী। তাদের আশঙ্কাজনক অবস্থায় কুলাউড়া হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

কুলাউড়া হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকির জানান, দুই নির্মাণ শ্রমিককে হাসপাতালে নিয়ে আসার আগেই তারা মারা গেছেন।

মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতি কমলগঞ্জ জোনালের ডিজিএম মোবারক হোসেন দুই নির্মাণ শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ভবন মালিক বা ঠিকাদার কাজের আগে পল্লীবিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে এ ধরনের দুর্ঘটনা ঘটতো না।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code