করোনা: খুলনায় আজও ৪৬ জনের মৃত্যু

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২১

করোনা: খুলনায় আজও ৪৬ জনের মৃত্যু

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক : খুলনা বিভাগে করোনা ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্তন হয়েছে এক হাজার ৪৩৫ জন।

Manual3 Ad Code

 

মঙ্গলবার (২৭ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে, সোমবারও বিভাগে ৪৬ জনের মৃত্যু হয়েছিল।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে খুলনায় ৯ জন, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে চারজন করে, বাগেরহাট, যশোর, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহে দুজন করে এবং সাতক্ষীরায় একজন মারা গেছেন।

 

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮৯ হাজার ৮৮৩ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ২৬৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ হাজার ৯৬৩ জন।

 

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code