কলকাতায় গাড়ির ধাক্কায় দুই বাংলাদেশি নিহত

প্রকাশিত: ২:১৮ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০১৯

কলকাতায় গাড়ির ধাক্কায় দুই বাংলাদেশি নিহত

Manual8 Ad Code

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় গত শুক্রবার দিনগত রাত ১টা ৫০মিনিটের দিকে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শেক্সপিয়ার সরণি ও লাউডন স্ট্রিটের সংযোগস্থলে একটি মার্সিডিজ গাড়ির সঙ্গে জাগুয়ার গাড়ির সংঘর্ষে তারা নিহত হন।

জানা গেছে, ওই সময় প্রচণ্ড বৃষ্টি থেকে বাঁচতে রাস্তার পাশে কিয়স্কের ছাউনির নিচে দাঁড়িয়ে ছিলেন তিন বাংলাদেশি নাগরিক। তাদের মধ্যে দুজনকে ধাক্কা মারে জাগুয়ার গাড়িটি। ওই ঘটনার পর জাগুয়ারের চালক আরসালান পারভেজকে গ্রেপ্তার করা হয়।

Manual6 Ad Code

শেক্সপিয়ার সরণি থানার পুলিশ তদন্তে নেমে ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানতে পেরেছে, শুক্রবার রাতে পার্ক স্ট্রিটের দিক থেকে মিন্টো পার্কের দিকে যাচ্ছিল মার্সিডিজ গাড়িটি। তখন এমপি বিড়লা তারামণ্ডলের দিক থেকে প্রচণ্ড গতিতে আসছিল জাগুয়ার গাড়িটি। এসময় গাড়িটি সিগনাল ভেঙে প্রথমে সরাসরি মার্সিডিজ গাড়িটিকে ধাক্কা মারে। পরে জাগুয়ার গাড়িটি গিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে থাকা ট্রাফিক কিয়স্কে।

পুলিশ জানিয়েছে, জাগুয়ার গাড়িটি সরাসরি কিয়স্কে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে গাড়ির চাকায় পিষে যায় দুই পথচারী। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আরসালান। অন্যদিকে মার্সিডিজ গাড়িটির এয়ার ব্যাগ খুলে গেলেও আহত হয় চালক।

Manual5 Ad Code

পরে আহতদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আহত দুই বাংলাদেশি পথচারীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এদিকে জাগুয়ার গাড়ির চালক আরসালানের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

Manual3 Ad Code

অন্যদিকে নিহত ওই দুই বাংলাদেশির একজনের নাম কাজি মোহাম্মদ মনিরুল আলম (৩৬) ও অপরজনের নাম তানিয়া (২৮) বলে জানিয়েছে পুলিশ। ইতোমধ্যেই বাংলাদেশ হাইকমিশন ঘটনার বিস্তারিত খোঁজ খবর নিয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code