কাজ শেষ হওয়ার আগেই ভেঙ্গে পড়ল নির্মাণাধীন ব্রীজ

প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, মে ৯, ২০১৭

কাজ শেষ হওয়ার আগেই ভেঙ্গে পড়ল নির্মাণাধীন ব্রীজ

Manual8 Ad Code

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) থেকে :: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই নির্মাণাধীন একটি ব্রীজের ভেঙ্গে পরার ঘটনা ঘটেছে।

Manual1 Ad Code

প্রায় ৫৬ লাখ টাকা ব্যয়ে ঘিল¬াই নদীর উপর নির্মানাধীন  ব্রীজটির নির্ম্মান কাজ শেষ না হতেই রবিবার সন্ধ্যায় তা ভেঙ্গে পড়েছে।

উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর শাহাপাড়া থেকে খাগরাবন্দে যাওয়ার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তত্বাবধানে প্রায় ৫৬ লাখ টাকা ব্যয়ে ঘিল¬াই নদীর উপর নতুন একটি ব্রীজের নির্মান কাজ শুরু হয়।

Manual5 Ad Code

নিম্ন মানের সামগ্রী দিয়ে নির্মাণ কাজ করায় এ ধরনের ঘটনা ঘটেছে বলে ধারনা করছেন একাধিক ঠিকাদার ও এলাকাবাসী।

Manual1 Ad Code

এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, ঠিকাদার সাদ্দাম হোসেন ব্রীজটির নির্মাণ কাজ নেন।  গ্রামের ভিতরের এই ব্রীজটি নির্মাণ করতে যেয়ে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি করা হয়েছে। তারা আরো বলেন, কোন কর্মকর্তা এখানে না আসায় ঠিকাদার তার ইচ্ছে মতো দায়সারা ভাবে কাজটি শেষ করতে চেয়েছিল। তার পরও অনভিজ্ঞ ব্যক্তিদের দিয়ে এত বড় একটি ব্রীজ নির্মান করাতে গিয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

Manual7 Ad Code

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ব্রীজ নির্ম্মানকালে বাঁশের খুঁটি সরে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। পরে উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান, সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন  করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code