কানায় কানায় পরিপূর্ণ ‘কাপ্তাই হ্রদ’, প্রতিদিন উৎপাদন হচ্ছে ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৩

কানায় কানায় পরিপূর্ণ ‘কাপ্তাই হ্রদ’, প্রতিদিন উৎপাদন হচ্ছে ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ

Manual1 Ad Code

রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটিতে কয়েকদিনের বর্ষণ ও উজানের ভারতীয় পানির চাপে ফুলেফেঁপে কাপ্তাই হ্রদ এখন কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। কর্ণফুলী নদীর ভাটিতে মিনিটপ্রতি সাড়ে ৫ লাখ কিউসেক পানি ছেড়ে দিতে হচ্ছে।

Manual4 Ad Code

 

কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সুত্র জানিয়েছে, রাঙামাটিতে কয়েকদিনের বর্ষণ ও ভারতীয় উজানের পানির চাপে কাপ্তাই হ্রদে পানি টুইটুম্বুর অবস্থা। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ে ৬ ইঞ্চি খুলে দেয়ায় প্রতি মিনিটে প্রায় সাড়ে ৫ লাখ কিউসেক পানি অপচয় হচ্ছে। যা ধরে রাখা গেলে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা যেতো। কাপ্তই পানি বিদ্যুৎ কেন্দ্র বাঁধের ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল। বর্তমানে হ্রদে ১০৭. ৫৪ এমএসএল পানি রয়েছে। ঝুঁকি এড়াতে কর্তৃপক্ষ এখন পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬ টি স্পীলওয়ে ৬ ইঞ্চি করে খুলে দিয়েছে। স্পীলওয়ে খুলে দেয়ায় প্রতি মিনিটে প্রায় সাড়ে ৫ লাখ কিউসেক পনি অপচয় হচ্ছে। পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে সব ক’টি ইউনিটই উৎপাদনে যাবার ফলে প্রতিদিন ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ ন্যাশনাল গ্রীডে যুক্ত হচ্ছে।

 

এদিকে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের জন্যও সেকেন্ড প্রতি ২৫ হাজার কিউসেক পানি নিষ্কাশন করতে হয়।

 

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মো: এটিএম আব্দুজ্জোহা বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৭.৫৪ এমএসএল। যা রুলকার্ভের উর্ধ্বে রয়েছে। সেই কারণে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে গণ বিজ্ঞপ্তি জারি করা হয়। বর্তমানে পাানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি গেইট ৬ ইঞ্চি করে ছেড়ে দেয়া হয়েছে। এর জেরে প্রতি মিনিটে কমবেশি সাড়ে ৫ লাখ কিউসেক পানি ছেড়ে দিতে হচ্ছে।

 

Manual7 Ad Code

রাঙামাটি জেলা প্রশাসক মো: মোশাররফ হোসেন খান বলেন, বাঁধকে ঝুঁকিমুক্ত রাখতে ১৬ টি স্পীলওয়ে খুলে দেয়া হয়েছে। স্পীলওয়ে খুলে দিলে হ্রদের পানিতে ভাসমান ময়লা আবর্জনাও সরে যায়। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র এখন পরিপূর্ণ বিদ্যুৎ উৎপাদেনে গেছে। ফলে ন্যাশনাল গ্রীডে প্রতিদিন যুক্ত হচ্ছে ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ বলে যোগ করেন এ কর্মকর্তা।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এমআইকে/এফএ)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code