কান্না করায় শিশুকে কুপিয়ে জেলে গেলেন মা!

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৬

কান্না করায় শিশুকে কুপিয়ে জেলে গেলেন মা!

Manual2 Ad Code

500x350_b65b32c518ed53291c2f7d5d7f740946_anima_das_bg20161122045857আন্তর্জাতিক ডেস্ক :: পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার ভবানীপুর গ্রামের সন্তান হত্যা করে মা জেলে। আর ঘটনাটি ঘটে ২০১৫ সালের ১০ মার্চ। ওই সকালে থেকেই খাবারের জন্য বিরক্ত করছিল দেড় বছরের শিশুটি। তাকে খাবার দিয়েওছিল মা। কিন্তু সেই খাবার পাওয়ার পরেও শান্ত হয়নি শিশুমন। ঘ্যান ঘ্যান করেই চলেছিল অনবরত।

Manual6 Ad Code

আর তাতেই রাগের বশে বঁটি দিয়ে শিশুটিকে কুপ দেয় মা। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। মৃত শিশুটির নাম সুমন দাস এবং অভিযুক্তা অনিমা দাস। ওই ঘটনায় মহিলার পরিবারের এক সদস্যের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। এতদিন তার বিচার কার্য চলছিল। সোমবার তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে মেদিনীপুর আদালত।

ঘটনার পরদিনই অনিমার ভাসুর অমিত দাস পুলিশে অভিযোগ জানান। পুলিশ অনিমাকে গ্রেফতার করে ওই অভিযোগের ভিত্তিতে। অনিমার বিরুদ্ধে খুনের অভিযোগ দিয়ে মেদিনীপুর আদালতে চার্জশীট জমা করে পুলিশ।

Manual4 Ad Code

মোট ১১ জনের স্বাক্ষী নেওয়া হয় মামলাচলাকালীন। শুক্রবার এই মামলায় অনিমা দাসকে দোষী সাব্যস্ত করে আদালত এদিন তার সাজা ঘোষণা করেন বিচারক প্রসাদ কুমার রায়। খুনের অভিযোগে অনিমা দাসকে যাবজ্জবীন কারাদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানাও ঘোষণা করেন বিচারক। এই মামলার সরকারি আইনজীবী গৌতম মল্লিক জানিয়েছেন ‘এটি একটি সামাজিক অবক্ষয়। তাই বিচারকের কাছে সর্বোচ্চ শাস্তির অনুরোধ করেছিলাম। বিচারক যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেছেন।’

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code