সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, জুন ৬, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: আফগানিস্তানে কাবুলের কূটনৈতিক পাড়ার কাছে ভয়াবহ গাড়ি বোমা হামলায় নিহতর সংখ্যা বেড়ে ১৫০ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (৬ জুন) কাবুলে বিদেশি কূটনৈতিকদের সঙ্গে মতবিনিময়ের সময় দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি এ তথ্য জানান।
২০০১ সালে তালেবান উৎখাতের পর আফগানিস্তানের রাজধানীতে এটিই সবচেয়ে ভয়াবহ হামলা বলেও জানান প্রেসিডেন্ট গনি।
তিনি বলেন, ‘ওই হামলায় আমরাই একমাত্র লক্ষ্য ছিলাম না, সমগ্র কূটনৈতিক সম্প্রদায় লক্ষ্য ছিল। ‘ এর আগে হামলার ঘটনায় ৯০ জনের মৃত্যু ও ৪৬০ জনেরও বেশি মানুষের আহত হওয়ার খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। মঙ্গলবার তা বেড়ে ১৫০ এ দাঁড়িয়েছে। নিহত সবাই আফগান নাগরিক।
গত বুধবার (৩১ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় কাবুলের কূটনৈতিক এলাকায় কর্মব্যস্ততার শুরুতেই বোমা হামলা চালানো হয়। এতে প্রাথমিক ৮০ জন নিহতের খবর জানানো হয়। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলমিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে।- সিএনএন
Design and developed by ওয়েব হোম বিডি