কারখানায় বিস্ফোরণ : লেচু মিয়ার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৬

কারখানায় বিস্ফোরণ : লেচু মিয়ার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

Manual1 Ad Code

download

সুরমা মেইল ডেস্ক :: গাজীপুরে কারখানায় বিস্ফোরণে নিহত এবং আহত শ্রমিকদের পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। সেই সঙ্গে কারখানার মালিক সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন লেচু মিয়ার  ব্যাংক অ্যাকাউন্ট জব্দেরও নির্দেশ দিয়েছেন আদালত।

Manual7 Ad Code

সোমবার (২৬ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

Manual3 Ad Code

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে গত ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), আইন ও সালিশ কেন্দ্র এবং বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) একটি রিট আবেদন করে।

Manual3 Ad Code

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর ট্যাম্পাকো ফয়েলস কারখানায় বিস্ফোরণের পর সংঘটিত অগ্নিকাণ্ডে ভবনের ছাদের একটি অংশ ধসে পড়ে। ওই ঘটনায় এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৫০ জন।

Manual3 Ad Code

ট্যাম্পাকো কারখানায় বিস্ফোরণের ঘটনায় ইতোমধ্যে কারখানার মালিক সৈয়দ মো. মকবুল হোসেনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code