কারখানায় বিস্ফোরণে: লেচু মিয়ার বিরুদ্ধে আরো একটি মামলা

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৬

কারখানায় বিস্ফোরণে: লেচু মিয়ার বিরুদ্ধে আরো একটি মামলা

Manual1 Ad Code
index
সুরমা মেইল ডেস্ক :: গাজিপুরের টঙ্গী বিসিক শিল্পনগরীতে ট্যাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানায় বয়লার বিস্ফোরণে প্রাণহানীর ঘটনায় কারখানার মালিক সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার বিরুদ্ধে আরো একটি মামলা করা হয়েছে।
Manual3 Ad Code

শনিবার রাতে টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কুমার চক্রবর্তী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
Manual8 Ad Code

তিনি বলেন, এর আগে গত রোববার একই থানায় মালিকসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন নিহত জুয়েলের বাবা আব্দুল কাদের। এখন পর্যন্ত ওই মামলায় কোনো আসামিকে গ্রেফতার করা যায়নি।

উল্লেখ্য, গত শনিবার (১০ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে ওই কারখানায় বিস্ফোরণের ফলে কারখানার ভেতরে আগুন ধরে যায়। এসময় ভবনের সামনের গেটে দায়িত্বরত নিরাপত্তাকর্মী, রিকশাচালক ও দুই যাত্রীসহ ১৪ জন ঘটনাস্থলে এবং পরে হাসপাতালে ১১ জন নিহত হন। সব মিলিয়ে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩৪ জন।

Manual6 Ad Code

এতে আহত হয়েছেন ৪০ জনের বেশি এবং নিখোঁজ রয়েছেন ১০ জন। আহতদের অনেকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও টঙ্গীসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code