কারখানায় বিস্ফোরণ : সৈয়দ মকবুলসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৬

Manual3 Ad Code

images-1সুরমা মেইল ডেস্ক :: টঙ্গীর প্যাকেজিং কারখানা ট‌্যাম্পাকো ফয়েলসে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় এর মালিক সৈয়দ মকবুল হোসেনকে প্রধান আসামী করে আট কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Manual6 Ad Code

নিহত শ্রমিক মোহাম্মদ হোসাইন জুয়েলের বাবা রোববার রাতে এই মামলাটি দায়ের করেন বলে টঙ্গী থানার ওসি মো. ফিরোজ তালুকদার জানিয়েছেন।

সিলেটে বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মকবুল হোসেনের এই কারখানায় শনিবার বয়লার বিস্ফোরণের পর আগুন লেগে অন্তত ৩০ জনের বেশী নিহত হয়েছেন।

পুলিশ কর্মকর্তা ফিরোজ বলেন, ঘটনার পর থেকে কারখানার চেয়ারম্যান (মকবুল) পলাতক রয়েছেন। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

Manual3 Ad Code

মামলায় কারখানা মালিক মকবুলের স্ত্রী পারভিনকেও আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন- কারখানার ব্যবস্থাপনা পরিচালক তানভির আহমেদ, মহাব‌্যবস্থাপক সফিকুর রহমান, ব্যবস্থাপক (প্রশাসন) মনির হোসেন, ব্যবস্থাপক (সার্বিক) সমির আহমেদ, ব্যবস্থাপক হানিফ ও উপ সহকারী পরিচালক আলমগীর হোসেন।

Manual7 Ad Code

সিপিবিসহ বাম দল শ্রমিক সংগঠনগুলো ট্যাম্পাকোর ঘটনায়ও অবহেলাজনিত মৃত‌্যুর কারণে কারখানা মালিকের বিরুদ্ধে হত্যামামলা দায়ের এবং তাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছে।

Manual2 Ad Code

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় কারও গাফিলতির প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code