সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৬

বিনোদন ডেস্ক: এবার নিজের শ্বশুরবাড়ির লোকেদের মাফিয়া বললেন নবাবজাদা সাইফ আলি খান! শুনে কেচ্ছার গন্ধে চনমন করে উঠেছিল সংবাদমাধ্যম। কিন্তু মিঞার কথা হেসেই উড়িয়ে দিলেন বিবি কারিনা। তাঁর খানদানকে মাফিয়া পরিবার বলল যে! কারিনা জানালেন, সাইফ প্রায়ই এসব বলে। আসলে কাপুর পরিবারের যে কোনও অনুষ্ঠান মানেই এলাহি খানাপিনার বন্দোবস্ত। কম করে হলেও ৩০ রকমের পদ সাজানো থাকে টেবিলে। তার সঙ্গে অঢেল পানীয়। আর খাইয়ে হিসেবে বিখ্যাত কাপুরদের সবার নজর থাকে সেই দিকেই। বেপরোয়া পানভোজনই ওঁদের প্রিয় বদভ্যেস। যেমনটা দেখা যায় সিনেমায়, ইতালির মাফিয়া পরিবারের ভোজসভায়। গুষ্টিশুদ্ধ সবাই ¯্রফে খানাপিনায় ব্যস্ত। তবে এই মাফিয়া পরিবারের সান্নিধ্যই তাঁর সবথেকে প্রিয়, কাছের মানুষরা সবাই এই মাফিয়ারাই, আদুরে গলায় বলেছেন কারিনা।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি