কাশ্মিরে পাক সেনাবাহিনীর হামলায় ৫ ভারতীয় সেনা নিহত

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৭

কাশ্মিরে পাক সেনাবাহিনীর হামলায় ৫ ভারতীয় সেনা নিহত

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: কাশ্মির সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর হামলায় পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছে। নিয়ন্ত্রণ রেখা বা এলওসি নামে পরিচিত কাশ্মির সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে এক সেনাসহ তিন পাকিস্তানি নিহত এবং ১৩ জন আহত হওয়াকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়েছে।

পাক সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর বা আইএসপিআরের বিবৃতিতে এ কথা জানান হয়েছে। পাক বাহিনীর হামলায় ভারতীয় কয়েকটি সীমান্ত চৌকি ধ্বংস হয়েছে বলেও উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়,  পাল্টা হামলার পর ভারতীয় পক্ষ থেকে গুলি বর্ষণ বন্ধ হয়ে যায়।

Manual6 Ad Code

আইএসপিআর প্রধান মেজর জেনারেল আসিফ গাফুর বলেছেন, বিনা উসকানিতে যুদ্ধবিরতি লঙ্ঘনের কঠোর, আগ্রাসী এবং কার্যকরী জবাব দেবে  পাক সেনাবাহিনী।

Manual2 Ad Code

এদিকে, ইসলামাবাদের উপ হাই কমিশনারকে পাকিস্তান পররাষ্ট্র দফতরে তলব করে ভারতীয় বাহিনীর বিনা উসকানিতে যুদ্ধবিরতি লঙ্ঘনের কঠোর নিন্দা জানানো হয়েছে। পাশাপাশি ২০০৩ সালের যুদ্ধবিরতি মেনে চলার জন্যও ভারতের প্রতি আহ্বান জানানো হয়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code