সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: কাশ্মির নিয়ে পাকিস্তান এবং ভারতের সঙ্গে আলোচনার কথা ভাবছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। কাশ্মিরের অবনতিশীল পরিস্থিতি নিয়ে এ আলোচনা করা হতে পারে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র।
জাতিসংঘ মহাসচিবের উপ মুখপাত্র ফারহান হক বলেন, আলোচনা প্রক্রিয়া এগিয়ে নিতে সহায়তার জন্য বিভিন্ন কর্মকর্তার সঙ্গে আলোচনা করবেন তিনি।
কাশ্মির পরিস্থিতি নিয়ে কি করা হবে সে বিষয়ে জাতিসংঘ মহাসচিব কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা জানতে চাওয়া হলে এ কথা বলেন ফারহান হক।
এর বাইরে আর নতুন কিছু বলার নেই বলেও জানান তিনি। অবশ্য এ আলোচনা কখন শুরু হতে পারে সে সম্পর্কে কোনো আভাষ দেন নি তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি