সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক :: কাস্মিরে আবারও ভারতীয় একটি সেনা ঘাঁটিতে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ হাামলায় একজন বিএসএফ জওয়ান নিহত ও একজনের অাহতের খবর জানিয়েছে এনডিটিভি।
খবরে বলা হয়েছে, রবিবার রাত সাড়ে ১০টার দিকে উত্তর কাশ্মিরে এ হামলা হয়। হামলায় বিএসএফের একজন জওয়ান প্রাণ হারান ও একজন গুরুতর আহত হয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর এই বারামুলা জেলার উরি সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৯ সেনা সদস্য নিহত হন। পাকিস্তান সীমান্তের ঘাঁটিতে এই হামলার জন্য প্রতিবেশী দেশটির সন্ত্রাসীদের দায়ী করছে ভারত।
গতকাল রাতে কাশ্মিরের রাজধানী শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরের বারামুলা জেলা শহরে ভারতের ৪৬ রাষ্ট্রীয় রাইফেলসের একটি ঘাঁটি এবং এর পাশের বিএসএফের ঘাঁটিতে হামলা করা হয়। প্রথমে সেনা ঘাঁটির ফটকে গ্রেনেড ছুড়ে গুলিবর্ষণ করে তারা। পরে সেনা ও বিএসএফ সদস্যদের সঙ্গে তাদের গোলাগুলি শুরু হয়।প্রায় দুই ঘণ্টা গোলাগুলির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
Design and developed by ওয়েব হোম বিডি