কিউবার ২ কুটনীতিবিদকে বহিষ্কার করেছে আমেরিকা

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৭

কিউবার ২ কুটনীতিবিদকে বহিষ্কার করেছে আমেরিকা

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিথার নাউয়ার্ট বলেছেন, ওয়াশিংটন ডিসির কিউবা দূতাবাসের দুই কূটনীতিবিদকে বহিস্কার করা হয়েছে। হাভানায় একদল মার্কিন কূটনীতিবিদদের ওপর গোপন ‘সোনিক উইপন’ বা ‘শব্দাস্ত্র’ দিয়ে ধারাবাহিক হামলার জবাবে এ দু’জনকে বহিষ্কার করা হয়।

Manual3 Ad Code

নাউয়ার্ট জানান, কিউবার রাজধানী হাভানায় দায়িত্ব পালনে নিয়োজিত মার্কিন সরকারের কোনো কোনো কর্মী কিছু কিছু ঘটনার কথা জানিয়েছেন। এতে তাদের দেহে নানা উপসর্গ দেখা দিয়েছে বলেও দাবি করেন তিনি। কিউবার দুই কূটনীতিবিদ এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে চলে গেছেও বলেও জানান তিনি।

Manual8 Ad Code

শব্দ বা অতিশব্দ প্রয়োগ করে অবশ বা আহত এমনকি হত্যার কাছে যে অস্ত্র ব্যবহার হয় তাই ‘সোনিক উইপন’ বা ‘শব্দাস্ত্র’ নামে পরিচিত। সেকেন্ডে ২০ হাজার বারের বেশি শব্দতরঙ্গ অতিশব্দ বা আলট্রাসাউন্ড নামে পরিচিত। সেকেন্ডে ২০ বারের কম বা ২০ হাজার বারের বেশি শব্দ তরঙ্গ সাধারণ ভাবে মানুষ শুনতে পায় না।

Manual1 Ad Code

২০১৫ সালে কিউবার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ ছাড়া, হাভানার সঙ্গে বাণিজ্য করার জন্য কিছু আইন তিনি শিথিলও করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code