কিবরিয়া হত্যা মামলা পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১১ মে

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, মে ৫, ২০১৬

কিবরিয়া হত্যা মামলা পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১১ মে

Manual7 Ad Code

images (1)

Manual4 Ad Code

সুরমা মেইল নিউজ : প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় আজও পিছালো সাক্ষ্যগ্রহণ। আদালতে সাক্ষী হাজির না থাকায় সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান সাক্ষ্যগ্রহণ করেননি। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ১১ মে নির্ধারণ করা হয়েছে।

Manual4 Ad Code

সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি কিশোর কুমার কর জানান, আজ আদালতে আসামিরা উপস্থিত থাকলেও সাক্ষী হাজির ছিলেন না। এজন্য সাক্ষ্যগ্রহণ হয়নি। কিবরিয়া হত্যা মামলার ৩২ আসামির মধ্যে ৮ জন জামিনে, ১৪ জন কারাগারে ও ১০ জন পলাতক রয়েছেন।

Manual3 Ad Code

এর আগে গত ১১ মার্চ, ১৬ মার্চ, ৩১ মার্চ, ৭ এপ্রিল ও ২৮ এপ্রিল আলোচিত এ মামলার সাক্ষ্যগ্রহণ হয়নি।

গত ২৬ নভেম্বর আদালতে দু’জনের সাক্ষ্যগ্রহণ হয়। ২৫ নভেম্বর আদালতে পর্যাপ্ত আসামি হাজির না থাকায় সাক্ষ্যগ্রহণ হয়নি। গত ১৮ নভেম্বর সাক্ষ্য দেন ২ জন। ১৯ নভেম্বর আদালতে আসামি ও সাক্ষীরা হাজির হতে না পারায় সাক্ষ্যগ্রহণ হয়নি। গত ১২ নভেম্বর সাক্ষী হাজির না হওয়ায়, ১১ নভেম্বর পর্যাপ্ত আসামি হাজির না থাকায় সাক্ষ্যগ্রহণ হয়নি। গত ৫ নভেম্বর আদালতে সাক্ষ্য দেন দুইজন। এরও আগে গত ৪ নভেম্বর এবং ২৮ ও ২৯ অক্টোবর আদালতে পর্যাপ্ত আসামি উপস্থিত না থাকায় মামলার সাক্ষ্যগ্রহণ হয়নি।

গত ২১ অক্টোবর আদালতে সাক্ষ্য দেন তিন জন। এর আগে ২১ সেপ্টেম্বর সাক্ষী হাজির না পারায় সাক্ষ্যগ্রহণ হয়নি। ৩০ সেপ্টেম্বর আদালতে সাক্ষ্য দেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান।

Manual1 Ad Code

উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। হামলায় নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code