সিলেট ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৬
মেইল ডেস্ক:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও গরুবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
সোমবার (৬ জুলাই) বিকাল সোয়া ৩টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজার এলাকায় ব্র্যাক ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান।
নিহতরা হলেন- নরসিংদীর শিবপুর উপজেলার পুন্দাইল গ্রামের আবু সাইদের ছেলে বিল্লাল (৩৫), একই গ্রামের আব্দুস সোবহানের ছেলে খুরশিদ (৬০) এবং শিবপুর উপজেলার বাসিন্দা পিকআপচালক খোকন (৩৯)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার শিকার ঢাকা-কিশোরগঞ্জ রুটে চলাচলকারী অনন্যা ক্লাসিক পরিবহনের বাসটি ঢাকা থেকে কিশোরগঞ্জে যাচ্ছিল। অন্যদিকে, কিশোরগঞ্জ থেকে নরসিংদীর দিকে গরুবাহী তিনটি পিকআপ ভ্যান যাচ্ছিল। এ সময় সামনের পিকআপটির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপে থাকা তিনজন নিহত হন এবং মারা যায় ছয়টি গরু। এছাড়া, আহত হন বাসের চালক ও তার হেলপার। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দুর্ঘটনার ফলে কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।
(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি