কি ভাবে এলো ইসলামিক স্টেট?

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৬

কি ভাবে এলো ইসলামিক স্টেট?

Manual5 Ad Code

download-3

আন্তর্জাতিক ডেস্ক :: প্রতি দিনের খবরে ইসলামিক স্টেট বা আইসিস। কোনও দিন নৃশংস হত্যাকান্ডের জন্য, কোনও দিন হয়তো ইরাক বা সিরিয়ার কোনও অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য।

প্রতিনিয়ত বিশ্বের কোনও না কোনও অংশে প্রতিনিয়ত আইসিস কোনও না কোনও নৃশংস কর্মকান্ড ঘটিয়ে চলেছে। এক নজরে দেখে নিন আইএস জঙ্গি সংগঠন সম্পর্কে কিছু তথ্য-

আল কায়দা থেকে তৈরি হওয়া সুন্নি মুসলিমদের জঙ্গি সংগঠন আইএস। সাদ্দাম পরবর্তী সময়ে ইরাকে এবং বাশার আল আসাদের আমলে সিরিয়ায় সুন্নিদের হতাশা থেকেই জন্ম জঙ্গি সংগঠনটির।

সিরিয়া এবং ইরাকে প্রত্যক্ষভাবে বেশি সক্রিয় এই জঙ্গি সংগঠন। দু’টি দেশেই রাজনৈতিক অস্থিরতার সুযোগে বেশ বড় অঞ্চল দখল করে নিয়েছে আইএস।

শক্রপক্ষ এবং নিরীহ মানুষের মনে আতঙ্ক ছড়াতে তারা এমন বর্বরতা এবং নিষ্ঠুরতা প্রদর্শন করে যা আগে কেউ করেনি। খুন করে ভিডিও প্রচার, মেয়েদের যৌনদাসী বানানো- এ সব নিয়মিতই করে চলেছে এই জঙ্গি সংগঠন।

Manual4 Ad Code

আইএসে এখনও পর্যন্ত প্রায় ২০ হাজার বিদেশি যোগ দিয়েছে। তাদের মধ্যে ৪ হাজারই পশ্চিম ইউরোপ এবং উত্তর আমেরিকার।

আইএসকে ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বেশ কিছু দেশ সিরিয়া এবং ইরাকে আইএস ঘাঁটির উপর বিমান থেকে বোমা হামলা চালাচ্ছে।

Manual1 Ad Code

বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত সিরিয়ায় ১ হাজার ৪২২ বার এবং ইরাকে ২ হাজার ২৪২ বার হামলা হয়েছে।

যে কোনও জেহাদি জঙ্গি সংগঠনের তুলনায় আইএস জঙ্গিদের বেশি বেতন দেওয়া হয়।

Manual2 Ad Code

আইএস জঙ্গি সংগঠনে যোগ দেওয়া বেশির ভাগ জঙ্গিরাই উচ্চশিক্ষিত। ইঞ্জিনিয়ার, চিকিৎসক, অ্যাকাউন্ট্যান্ট, টেক-স্যাভি তরুণ প্রজন্ম যোগ দিচ্ছেন আইএসে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code